About the department

বাংলা বিভাগ সম্পর্কে দুচারকথা

স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ের  বাংলা বিভাগ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে সাধারণ কোর্স ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে অনার্স কোর্স চালু হয়। এই বিভাগে একজন সহকারী অধ্যাপক এবং দুজন রাজ্য-সহায়তাপ্রাপ্ত কলেজ শিক্ষক রয়েছেন। বাংলা বিভাগে প্রাচীন ভারতীয়  আর্য  ভাষা থেকে নব্যভারতীয় আর্য ভাষার বিবর্তনের বিভিন্ন স্তরকে আধুনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়। এছাড়া  বাংলা সাহিত্যের ইতিহাস, ভাষাতত্ত্ব, সাহিত্যের রূপ ও রীতি সম্পর্কে ধারণা অর্জনে অনুপ্রাণিত করা এবং  সাহিত্য ও সংস্কৃতিতে  নিহিত নৈতিক মূল্যবোধ ছাত্র-ছাত্রীদের মধ্যে সঞ্চারিত করাই আমাদের মূল লক্ষ্য।

    বর্তমানে এই বিভাগ CCFUP (NEP-2020)-এর অধীনে ৪ বছর অনার্স ও ৩ বছর ডিপ্লোমা মেজর ও মাইনর কোর্স প্রদান করছে। আমরা শিক্ষক-শিক্ষার্থীর একটি স্বাস্থ্যকর অনুপাত বজায় রাখি এবং সেমিনার, ক্লাস টেস্ট, গ্রুপ স্টাডি, প্রোজেক্ট, অ্যাড-অন কোর্স ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের উন্নতির জন্য ক্রমাগত মূল্যায়ন করার চেষ্টা করে থাকি।